সিলেটে’র কোতোয়ালী মডেল থানা পুলিশের তৎপরতায় হারানো ব্যাগ ও মালামাল উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর পুলিশ।
গত শুক্রবার-১৩/১১/২০২৬ খ্রি. তারিখে সিলেট মহানগরীর বন্দরবাজারস্থ কুদরতুল্লাহ মার্কেটের বিপরীতে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে নামার সময় ভুলবশত এক ব্যক্তি তাঁর ব্যাগ ফেলে যান। পরবর্তীতে ব্যাগে থাকা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও সেটি বন্ধ পাওয়া যায়। ভুক্তভোগী কোতোয়ালি মডেল থানায় উক্ত বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার এসআই (নিঃ) অনুপ কুমার চৌধুরী সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জালালাবাদ থানা এলাকায় সিএনজিচালক জুনেদ আহমদ (২২)-এর সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে হারানো ব্যাগ, ০১টি স্যামসাং মোবাইল ফোন, স্বাক্ষরিত চেকবই, ডেবিট কার্ড, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।









