ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | ২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ

কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলে সাহিত্যিক সংগঠন ‘ভাস্কর’-এর আয়োজনে এই প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‘ভাস্কর’-এর সম্পাদক কবি পুলিন রায়ের সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য বিশিষ্ট কবি ও গবেষক মুহিবুর রহমান কিরণ। এছাড়াও আলোচক হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জিলাল উদ্দিন আহমদ।

ভাস্করের সম্পাদনা সহযোগী মো: নিয়াজ উদ্দিনের সঞ্চালনায় প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মজিবুর রহমান, কবি অমিতা বর্দ্বন, মো: শাহাব উদ্দিন, সুফিয়া বেগম, অসীম তালুকদার, জান্নাত আরা খান পান্না, রনবিজয় চক্রবর্তী অনিরুদ্ধ, কাজী নাসরিন নাহার, সাংবাদিক এমরান ফয়ছল, কবি বারীন্দ্র দাস, দৈনিক বিজনেস ফাইল-এর সিলেট ব্যুরো চীফ বিদ্যারত্ন রায়, মুজিবুর রহমান, আব্দুস  সালাম, কবি মনজুর মোহাম্মদ, অপূর্ব বিশ্বাস প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কবি আলাউদ্দিন তালুকদার।

Ads World

অনুষ্ঠানে বক্তারা বলেন কবি হাসান মোছাদ্দিকের প্রকাশিত দুটি গ্রন্থে বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে মানবিকতার নানা দিক অত্যন্ত সাবলীলভাবে ফুটে উঠেছে। তাঁর কবিতায় দাম্পত্য জীবন, পারস্পরিক সম্পর্ক, দায়িত্ববোধ, মান-অভিমান ও ভালোবাসার বিষয়গুলো বিচ্ছিন্নভাবে নয়, বরং একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত হয়ে প্রকাশ পেয়েছে। জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে টিকে থাকার প্রেরণা হিসেবে ভালোবাসাকে তিনি কবিতার মাধ্যমে এক অনন্য ও সৎ দলিল হিসেবে তুলে ধরেছেন। বক্তারা কবি হাসান মোছাদ্দিকের সাহিত্যকর্মের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর নবপ্রকাশিত প্রবন্ধ ও কাব্যগ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপক সমাদৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।-বিজ্ঞপ্তি

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World