লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি-
গোপালগঞ্জ শনিবার বিপণীবিতান ও ব্যবসা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি থাকে। কিন্তু ৪৮ ঘন্টার লকডাউনকে ঘিরে এদিন শহরের সব ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিল । তবে অর্ধেক বিপণী বিতান বন্ধ ছিল । বাকী অর্ধেক বিপণী বিতান খোলা ছিল। সরকারি ছুদির দিন হলেও রাস্তা-ঘাট, হাট, বাজার ও ব্যাবসা প্রতিষ্ঠানে মানুষের সমাগম ছিল প্রচুর।সন্ধ্যার পরও ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিল। সেখানে ক্রেতাদের কেনা কাটা করতে দেখাগেছে । এদিন স্বর্ণপট্টি, কাপড়পট্টির ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। গোপালগঞ্জ থেকে দূরপাল্লার গাড়ি বিকাল ৪টা পর্যন্ত চলাচল করেছে। তারপর দূরপাল্লার বাস বন্ধ করে দেওয়া হয় ।জেলার অভ্যন্তরীণ রুটে লোকাল বাস চলাচল করছে । শহরে রাতেও সবধরণের যানবাহন চলতে দেখা গেছে। শনিবার জেলার জীবনযাত্রার চিত্র ছিল স্বাভাবিক। তারপরও লকডাউন ঘিরে মানুষের মধ্যে চাপা আতংক লক্ষ্য কারা গেছে।
বিজিবি ও আনসার ব্যাটেলিয়ন সদস্যদের পাশাপশি এসআরবি টহল দিয়েছে। এছাড়া বিজিবি ও আনসার ব্যাটেলিয়ন সদস্যরা গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
লকডাউনের সমর্থণে জেলা শহর, ৪ উপজেলা সদর ও ৬৮টি ইউনিয়নে মশাল মিছিল হয়েছে। মিছিল চলাকালে বিজিবি টহল দিয়েছে। মশাল মিছিল থেকে কোন সহিংস ঘটনার খবর পাওয়া যায়নি। ৬৭ কিলোমিটার দীর্ঘ ঢাকা-খুলনা, ঢাকা-বেনাপোল, ঢাকা-বরিশাল মহাসড়কের কোথাও অবরোধের খবর পাওয়া যায়নি।
লকডাউন সফল করতে গোপালগঞ্জ সদর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও মুকসুদপুরে আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার অনুরোধ করেন। ব্যবসায়ী, সাধারণ মানুষ, পরিবহন মালিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মনে করছেন ৪৮ ঘন্টার লকডাউন গোপালগঞ্জে সর্বাত্মক পালিত হবে।
গোপালগঞ্জ শহরের বড় বাজারের ব্যবসায়ী মিকাইল সরদার, কেএম হামিদুর রহমান, মুহিবুর রহমান বলেন, দোকানপাট বন্ধ রাখতে আমাদের অনুরোধ করা হয়েছে। আমরা দোকান খুলব না। এদিন সব ধরণের ব্যবসা বন্ধ থাকবে। শনিবার আমাদের সাপ্তাহিক ছুটির দিন ছিল। কিন্তু আমরা ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে পুরোদিন ব্যবসা করেছি। বেচাকেনা ছিল স্বাভাবিক।বাজারে প্রচুর কাস্টমার ছিল। বেচা-কেনাও ভাল হয়েছে।
দিনমজুর মিরাজ শেখ, শ্যামল বিশ্বাস, রিক্সা চালক মহররম মিয়া বলেন, শহরে বিজিবি, এসআরবি, আনসার ব্যাটেলিয়ন রয়েছে। এরমধ্যে ২ দিনের লকডাউন হবে। মিছিলও বের হবে। এখন কি হয় সেই আতংক মনের মধ্যে বারবার খোচা মারছে।
আন্দোলনে নেতৃত্ব দেওয়া কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের একাধিক নেতা বলেছেন, দলের প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে আমাদের এ কর্মসূচী। আমরা শান্তিপূর্ন কর্মসূচি করব। নেতা-কর্মীদের কোন ধরণের সংঘাত, সহিংসতা বা নাশকতা না করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে লকডাউনকে কেন্দ্র করে গোপালগঞ্জে লাখো মানুষের সমাগম ঘটবে বলে তারা জানান।
কোটালীপাড়া স্টার এক্সপেস পরিবহনের কর্মকর্তা মিলন শেখ বলেন, বিকাল ৪ টা থেকে ঢাকাগামী পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। ঢাকা থেকেও ৪ টার পর আর কোন গাড়ি ছেড়ে আসেনি। গাড়ি চলাচল করলে মিছিল থেকে হামলা হতে পারে এ আশংকায় বিকেলের মধ্যে পরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
গোপালগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মওদুদ হোসেন রিন্টু বলেন, গোপালগঞ্জ শহরের উপর দিয়ে খুলনা, বাগেরহাট, পিরোজপুরের গাড়ি চলাচল করে। গোপালগঞ্জের কালনা মধুমতি সেতু হয়ে নড়াইল, যশোর সাতক্ষীরা, বেনাপোলের গাড়ি ও ঢাকা-বরিশাল সড়ক দিয়ে বরিশাল, মাদারীপুর, শরিয়তপুর, ররগুনা, ঝালকাঠি, পটুয়াখালী, কুয়াকাটার গাড়ি চলাচল করে। খুলনা, বাগেরহাট, পিরোজপুরের গাড়ি বিকাল থেকে বন্ধ হয়ে গেছে। বাদবাকী রুটে সীমিত আকারে যানবাহন চলাচল করছে। মহাসড়কের কোথাও ব্যারিকেট দেওয়ার খবর আমরা পাইনি। গাড়ি যাতে ভাংচুরের কবলে না পড়ে সেজন্য খুলনা, বাগেরহাট, পিরোজপুরের গাড়ি বন্ধ রয়েছে।
মশাল মিছিল ডকডাউনের সমর্থনে সন্ধ্যার পর থেকে গোপালগঞ্জ শহর মশাল মিছিলের শহরে পরিনত হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের পক্ষ থেকে শহরে পৃথক পৃথক ভাবে ১০টি মিছিল বের করা হয়েছে। এতে নারী কর্মীরাও অংশ নেন। সন্ধ্যা সোয়া ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব মিছিল চলে। মিছিলগুলো শহেরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া গোপালগঞ্জ সদর উপজেলার ২১ টি ইউনিয়নে মশাল মিছিল হয়েছে।
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি টুঙ্গিপাড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেষ হয়। ওই উপজেলার ৫টি ইউনিয়নে মশাল মিছিল হয়েছে। এছাড়া মুকসুদপুর উপজেলা সদর, ১৬টি ইউনিয়ন, কোটালীপাড়া উপজেলা সদর,১২টি ইউনিয়ন, কাশিয়ানী উপজেলা সদর ও ১৪ ইউনিয়নে মশাল মিছিল হয়েছে।
*বঙ্গবন্ধুর ভাষন প্রচার*
গোপালগঞ্জ শহরে রাত ৯টার দিকে মাইকে বঙ্গবন্ধুর ভাষন প্রচার করা হয়েছে। বঙ্গবন্ধুর ভাষনের মা্ইকটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। গভীর রাত পর্যন্ত চলে বঙ্গবন্ধুর ভাষনের গাড়ি।
গোপালগঞ্জ-বাগেরহাট সীমান্তে উত্তেজনা, পুলিশের সাউন্ড গ্রেনেড
সন্ধ্যা ৭ টার দিকে গোপালগঞ্জ ও বাগেরহাট জেলা সীমান্তের মোল্লাহাট ব্রিজের দু’পাড়ে আওয়ামী লীগ এবং বিএনপির সমর্থকরা অবস্থান নিয়ে পাল্টাপাল্টি শ্লোগান দিতে থাকে। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে । পুলিশ রাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । প্রত্যক্ষদর্শী মোল্লাহাটের গণমাধ্যম কর্মী মোহাম্মদ আলী মোহন এ তথ্য জানিয়েছেন। গোপালগঞ্জ থেকে ফের আওয়ামী লীগ মিছিল নিয়ে আসতে পারে, এ আশংকায় মোল্লাহাটে থমথমে অবস্থা বিরাজ করছে। বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজওয়ান চৌধূরী বলেন, মোল্লাহাট উপজেলার আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ সহযোগি সংগঠনের হাজার হাজার মানুষ গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নে ভাটিয়াড়া মাঠে মিলিত হয়। ভাটিয়াপাড়া মোল্লাহাট উপজেলা সদর থেকে ১ কিলোমিটর দূরে। পরে সেখান থেকে আমরা মিছিল নিয়ে মোল্লাহাট ব্রিজের গোপালগঞ্জ অংশে অবস্থান নিয়ে শ্লোগান দিতে থাকি। ব্রিজের অপর প্রান্তে মোল্লাহাট উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা অবস্থান নেয়। পরে আমরা মোল্লাহাট ব্রিজের গোপালগঞ্জের অংশ থেকে ফিরে আসি। সেখানে কোন ধাওয়া-পাল্টা ধাওয়া বা ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেনি। ফেসবুকে ছড়িয়ে পড়া ভাইরাল ভিডিওটিও ঠিক নয়। কারণ আমাদের সাথে বিএনপির মুখোমুখি হওয়ার কোন ঘটনা ঘটেনি।
এ ব্যাপারে মোল্লাহাট থানার ওসি মো: শফিকুল ইসলামকে ফোন দিলে তিনি ফোন ধরেন নি। এ কারণে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি ।










