ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | ২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
জাতীয়

ডিসেম্বর নিয়ে যে মেসেজ লেখায় ফেঁসে যান এসপি জাহাংগীর

নিউজ ডেস্ক –

মোবাইল ফোনে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা এবং এ লক্ষ্যে ‘জানবাজি রেখে মাঠে নামার’ বার্তা দেওয়ার অভিযোগ ওঠে এসপি জাহাংগীর আলমের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়ে তার বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করেন আরআরএফের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম চৌধুরী।

Ads World

গত শনিবার রাতে চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং সোসাইটির অফিসার্স মেস থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে চট্টগ্রামের একটি আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি জাহাংগীর। তিনি মেসেজগুলো পাঠিয়েছিলেন তার ব্যক্তিগত মোবাইল নম্বর দিয়ে খোলা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে। অ্যাকাউন্টটির নাম’Daydreamer’ı নিষিদ্ধ আওয়ামী লীগের কোন নেতাকে মেসেজগুলো পাঠানো হয়েছিল, সেই বিষয়ে মুখ খুলছেন না কেউই।

মেসেজে লেখা ছিল, ‘আসসালামু আলাইকুম স্যার। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। স্যার শুভকামনা। রক্তের শেষবিন্দু পর্যন্ত জয় বাংলার স্লোগান দিয়ে যাব। স্যার ডিসেম্বরের জীবন-মরণ বাজি। জনগণ মৌমাছির মতো নামবে মাঠে। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমার বাবার নির্দেশে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি ছোট থাকাকালেও রাজপথে নেমেছিলাম স্যার। বাংলাদেশকে উদ্ধার করতে হবে স্যার।’

এর আগে রাত ৯টা ২৩ মিনিটে যায় ইংরেজিতে লেখা একটি মেসেজ, ‘Dear sir Best wishes for you. Inshallah Bangladesh will be restored to previous state in December. Stay fine sir. Regards sir.’ (ইনশাআল্লাহ বাংলাদেশ ডিসেম্বরে আগের অবস্থায় ফিরে যাবে)।

Ads World

জাহাংগীর জানতেনই না তিনি রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে প্রশাসনিক তথ্য পাচারের জন্য গোয়েন্দাদের সন্দেহের তালিকায়। নীরবে মেসেজ চালাচালির তথ্য পৌঁছে যাচ্ছে গোয়েন্দাদের কাছে। আটকে গেলেন গোয়েন্দা জালে। ১০ নভেম্বর তার ব্যক্তিগত ও অফিসিয়াল দুটি মোবাইল জব্দ করা হয়। ফরেনসিক পরীক্ষায় মিলে মেসেজ আদান-প্রদানের প্রমাণ। তদন্তেও তথ্যপ্রমাণ উঠে আসে।

শেষ পর্যন্ত গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির দুই নম্বর সড়কে পুলিশ অফিসার্স মেস থেকে গ্রেফতার করা হলো জাহাংগীরকে। গ্রেফতারের আগে অবশ্য তার বিরুদ্ধে নগরীর পাঁচলাইশ থানায় মামলা করেন চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ আবুল কাসেম চৌধুরী। রাষ্ট্রবিরোধী উসকানিমূলক বক্তব্যে রাষ্ট্রদ্রোহিতা ও দাঙ্গা সহিংসতায় উসকানি দেওয়ার অপরাধে দণ্ডবিধির ১২৪ (এ) ও ১৫৩ ধারায় মামলাটি করা হয়।

মামলার এজাহারে বলা হয়, জাহাংগীর আলম পুলিশ কর্মকর্তা হয়েও টেলিগ্রাম গ্রুপ ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিদেশে অবস্থানরত পলাতক আওয়ামী লীগ নেতা বা তাদের মদদদাতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। তাদের মদদে বর্তমান সরকার বা রাষ্ট্রব্যবস্থাকে উৎখাত করে পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট তৈরি করে বাস্তবায়নে সহায়তা করছিলেন।

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘তার (জাহাংগীর) মোবাইলে দুটি স্পেসিফিক মেসেজ আমরা পেয়েছি। সেগুলোয় রাষ্ট্রদ্রোহিতার উপাদান আছে। মামলা হয়েছে। তদন্তে বিষয়গুলো আরও পরিষ্কার হবে।’

জাহাঙ্গীরের সঙ্গে এ ধরনের ষড়যন্ত্রে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কেউ জড়িত আছেন কিনা, তদন্ত করা হবে বলে জানালেন ডিআইজি।

পুলিশ কর্মকর্তারা বলছিলেন, জাহাংগীর আলম মেসেজগুলো পাঠিয়েছিলেন তার ব্যক্তিগত মোবাইল নম্বর দিয়ে খোলা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে। অ্যাকাউন্টটির নাম ‘Daydreamer’। নিষিদ্ধ আওয়ামী লীগের কোন নেতাকে মেসেজগুলো পাঠানো হয়েছিল, সেই তথ্যে মুখ খুলছেন না কেউই।

তবে আওয়ামী লীগের আমলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এক নেতা ও নিষিদ্ধ দলটির প্রেসিডিয়ামের ‘গুরুত্বপূর্ণ’ এক নেতাকে মেসেজগুলো পাঠানো হতে পারে বলে আভাস মিলেছে পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে। ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বললেন, ‘কার কাছে মেসেজ পাঠানো হয়েছে সেটা ক্লিয়ার না। তাকে (জাহাংগীর) জিজ্ঞাসাবাদে তথ্যগুলো নিশ্চয় উঠে আসবে।’

রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় জাহাংগীরকে জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রামের চতুর্থ মহানগর হাকিম মোহাম্মদ মোস্তফা চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। মামলাটি তদন্তের দায়িত্বে আছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) পরিদর্শক রাসেল মাহমুদ।

মোহাম্মদ জাহাংগীর আলম ২০১০ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ ছিলেন পুলিশ সুপার পদমর্যাদায় আরআরএফ, চট্টগ্রামের ডেপুটি কমান্ড্যান্ট। বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলার চাঁদাপাশা গ্রামে।

জাহাঙ্গীরের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত প্রতিবেদন পাঠানো হয়েছে পুলিশ সদর দপ্তরে। সেখান থেকে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ কর্মকর্তারা।

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World