ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | ২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

নিউজ ডেস্ক –

গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় অবরোধ করে বিক্ষোভ করছেন বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা।

Ads World

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

অপরদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সরিয়ে দেয়।

স্থানীয়রা জানায়, মহানগরীর জয়দেবপুর চান্দনা চৌরাস্তা এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, জয়দেবপুর সড়ক ও গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে হাজারো শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, জয়দেবপুর সড়ক ও নাওজোরে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন। কিছু সময় পর জয়দেবপুর ও নাওজোরে শ্রমিকদের সরিয়ে নেয় পুলিশ।

খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করেন। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠেন। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়।

Ads World

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। তাদের সরিয়ে দিতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World