ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | ২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ

নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা: অন্ধকারে খোদ সাক্ষীরাই!

নিউজ ডেস্ক –

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবা আব্দুল হালিম ওরফে টম মাস্টারের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও জমি দখলের অভিযোগে দায়ের করা মামলা নিয়ে তৈরি হয়েছে রহস্য।

Ads World

মামলার এজাহারে যাদের সাক্ষী করা হয়েছে, খোদ তারাই জানেন না মামলার কথা। এমনকি কী ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের সাক্ষী করা হয়েছে, সে বিষয়েও কোনো ধারণা নেই বলে জানিয়েছেন তারা।

এদিকে, দায়ের করা মামলাটিকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন ডাংমড়কা কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও এমপি নুসরাতের বাবা আব্দুল হালিম।

গত শনিবার (১৪ নভেম্বর) কুষ্টিয়ার দৌলতপুর থানায় মামলাটি করেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান এলাকার বাসিন্দা ইদ্রিস আলী। মামলায় আব্দুল হালিমকে একমাত্র নামীয় এবং অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিষয়ে অন্ধকারে সাক্ষীরা

Ads World

রোববার (১৫ নভেম্বর) মামলার ১নং সাক্ষী মো. কালাম (৭০) ও ২নং সাক্ষী মো. হালিমের (৫০) সঙ্গে কথা বলে চাঞ্চল্যকর এসব তথ্য পাওয়া গেছে। তবে ৩নং সাক্ষী লিটন হোসেনের (৩০) সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

১নং সাক্ষী মো. কালাম বলেন, ‘ইদ্রিস আলী শনিবার যে মামলাটি করেছেন, সে বিষয়ে আমি কিছুই জানি না। রোববার লোকমুখে জানতে পেরেছি আমাকে এক নম্বর সাক্ষী করা হয়েছে।’

তিনি আরও জানান, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আগস্টের মাঝামাঝি সময়ে ইদ্রিস আলী নিজ থেকেই গ্রাম ছেড়ে চলে যান। এরপর তার সঙ্গে আর কোনো যোগাযোগ ছিল না। স্ত্রীর অসুস্থতার কারণে তিনি নিজেও ব্যস্ত ছিলেন।

অপর সাক্ষী মো. হালিম বলেন, ‘রোববার সকালে জানতে পারি আমাকে মামলার সাক্ষী করা হয়েছে। আমি সরকারি চাকরি করি, এলাকার বাইরে থাকি। এই মামলা বা মামলার ঘটনার বিষয়ে আমার বিন্দুমাত্র জানা নেই।’

এজাহারে যা বলা হয়েছে

মামলার এজাহারে বাদী ইদ্রিস আলী উল্লেখ করেন, প্রায় পাঁচ বছর আগে আব্দুল হালিমের দুই ভাইয়ের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কিনে বাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন তিনি। জমি নিয়ে বিরোধের জেরে গত বছরের ১৩ সেপ্টেম্বর আব্দুল হালিম ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালান। এতে ঘরের বেড়া, দরজা-জানালা, টিনের চাল ও আসবাব ভাঙচুর করে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি করা হয়। বাধা দিতে গেলে ইদ্রিস ও তার স্ত্রীকে মারধর এবং ঘর থেকে তিনটি খাট ও ১০ বান্ডিল টিনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করা হয়।

এজাহারে আরও অভিযোগ করা হয়, ঘটনার পর বিচার চাইতে গেলে উল্টো ইদ্রিসের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে কারাভোগ করানো হয়। জামিনে মুক্ত হয়ে তিনি জানতে পারেন তার জমি দখল হয়ে গেছে। নিরাপত্তাহীনতায় এলাকা ছেড়ে চলে যাওয়ায় এবং ভয়ে এতদিন মামলা করতে পারেননি বলে দাবি করেন বাদী।

অভিযোগ অস্বীকার আব্দুল হালিমের

সব অভিযোগ অস্বীকার করে আব্দুল হালিম বলেন, ‘গণমাধ্যমের সূত্রে জানতে পেরেছি ইদ্রিস আলী নামে একজন আমার বিরুদ্ধে মামলা করেছেন। এটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও আমাকে হয়রানি করার উদ্দেশ্যে সাজানো হয়েছে।’

আইনের প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানান। এ ছাড়া সম্প্রতি তার নিজ বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে এই মামলার কোনো যোগসূত্র থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World