ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | ২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
অর্থনীতি

বড় ধাক্কার পর থামল স্বর্ণের দর

অর্থনীতি ডেস্ক –

বিশ্ববাজারে গত সপ্তাহে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে স্বর্ণের দাম। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তবে বড় ধাক্কার পর স্থিতিশীল রয়েছে স্বর্ণের দাম।

সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম প্রায় অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ৩ হাজার ৮৭৭ ডলার ৬৬ সেন্টে লেনদেন হয়েছে। বাংলাদেশ সময় সকাল ৮টা ৪৮ মিনিটে এ দর রেকর্ড করা হয়।

Ads World

অন্যদিকে ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার দর ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৮৮০ ডলার ৬০ সেন্টে দাঁড়িয়েছে।

গত সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম ৪.৫ শতাংশ কমেছে। প্রত্যাশার চেয়ে বেশি যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে থাকার আশঙ্কা তৈরি হয়েছে। এতে স্বর্ণের বাজারে নেতিবাচক প্রভাব পড়ে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, শক্তিশালী মার্কিন ডলার, ট্রেজারি বন্ডের উচ্চ সুদহার এবং ডিসেম্বরে ফেডের সুদের হার বাড়ানোর প্রত্যাশা স্বর্ণের দামের ওপর চাপ তৈরি করছে। বর্তমান পরিস্থিতিতে স্বর্ণের বাজার নিরপেক্ষ থেকে কিছুটা নিম্নমুখী।

কানসাস সিটি ফেডের প্রেসিডেন্ট জেফ স্মিড রোববার বলেন, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি এখনো অনেক বেশি। মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় ব্যাংককে আরও কাজ করতে হবে। এর আগে ফেডের ভাইস চেয়ারম্যান ফিলিপ জেফারসনও মূল্যস্ফীতির পরিস্থিতিকে সুদের হার নির্ধারণের প্রধান বিবেচ্য বিষয় হিসেবে উল্লেখ করেন।

Ads World

সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ৯২ শতাংশ। ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ৮ শতাংশ।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ২.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪৭ ডলার ৩৯ সেন্ট হয়েছে। প্লাটিনামের দাম ১.১ শতাংশ কমে ১ হাজার ৪৭৭ ডলার ৭৬ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম ১.৫ শতাংশ কমে ৯৮৫ ডলার ৪৮ সেন্টে দাঁড়িয়েছে।

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World